মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা বাজার সংলগ্ন তাড়াইল-নীলগঞ্জ সড়কের পাশে জনৈক এনামুল হক বাচ্চু মিয়ার পুকুরের দক্ষিণ-পশ্চিম কোনায় একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় জনগন।

খবর পেয়ে তাড়াইল থানার এসআই গোলাম কবির বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে এএসপি করিমগঞ্জ সার্কেল ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো বলেন, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তাছাড়া মৃতদেহটি সম্পূর্ন উলঙ্গ ছিল। আমরা ধারনা করছি ঘটনা ৪/৫ দিন আগের। কারণ মৃতদেহটি পঁচে গলে বিকৃত রূপ ধারন করেছে।
এ বাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com