কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৭ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসশক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।উপজেলার ৭টি ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন, ১নং তালজাঙ্গা ইউপিতে (স্বতন্ত্র) আবু জাহেদ ভূঁইয়া, ২নং রাউতি ইউপিতে (আ’লীগ) ইকবাল হোসেন তারিক, ৩ নং ধলা ইউপিতে (আ’লীগ) আফরোজ আলম ঝিনুক, ৪ নং জাওয়ার ইউপিতে (জাতীয় পার্টি) এমদাদুল হক রতন, ৫ নং দামিহা ইউপিতে (আ’লীগ) একে মাইনুজ্জামান নবাব, ৬নং দিগদাইড় ইউপিতে (জাতীয় পার্টি) আশরাফ উদ্দিন ভূইয়া আসাদ, ৭ নং তাড়াইল-সাচাইল সদর ইউপিতে (জাতীয় পার্টি) সাঈম দাদখান নওশাদ।
অপরদিকে তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলার ৭ টি ইউনিয়নের ৬২টি ওয়ার্ডের ৮৩ জন সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জেলা সম্মেলন কক্ষে সোমবার দুপুরে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়া বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে সাধারণ সদস্য ৬২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২১ জনসহ মোট ৮৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।