সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

কিশোরঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
কিশোরঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা

সৈয়দ আশরাফুল ইসলামের অকাল প্রয়ানে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকীতে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতকর্মীরা।

অনেকে মনে করেন, তিনি যদি বেঁচে থাকতেন রাজনীতিকে একটি সঠিক গণত্রান্তিক ধারায় পরিচালিত করতে পারতেন। আওয়ামী লীগ যেমন তাঁকে হারিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, তেমনি সারা জাতিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ সোমবার (৩ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকীতে ম্যুরালে ফুল দিতে এসে দলীয় নেতা কর্মীরা এসব কখা বলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় নিজ এলাকা কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, পৌর সভার মেয়র, সেচ্চসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে আশরাফুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করাসহ জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com