রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে।

বৃষ্টির লাশ পাওয়া না গেলেও তার পরিবার সিবিএস নিউজকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ বলে মার্কিন পুলিশ তাদের জানিয়েছে।

এ ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার দুই অভিযোগ আনা হয়েছে লিমনের রুমমেট ২৬ বছর বয়সি হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে। শুক্রবার লিমনের লাশ পাওয়ার পরই আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্লোরিডার হিলসবরা কাউন্টি শেরিফ অফিস বলছে, স্টেট অ্যাটর্নি অফিসে দেওয়া তথ্যের ভিত্তিতে হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে একটি অস্ত্র দিয়ে খুনের অভিযোগ করা হয়েছে বলে সিবিএস নিউজ লিখেছে।

বৃষ্টির পরিবার সংবাদমাধ্যমটিকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ মার্কিন পুলিশ তাদের জানিয়েছে। আবুঘারবিয়াহর বাড়িতে রক্তের পরিমাণ দেখে পুলিশ এ কথা জানিয়েছে। ওই বাড়িতেই থাকতেন লিমন।

বৃষ্টির ভাই জাহিদ প্রান্ত বলেন, পুলিশ বলেছে তার বোন বেঁচে নেই। তার লাশ নাও খুঁজে পাওয়া যেতে পারে। টুকরা টুকরা করা হতে পারে লাশ।

বৃষ্টির লাশ উদ্ধারে তারা তল্লাশি চালিয়ে যাওয়ার কথা বলছে পুলিশ।

হিলসবরা কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি জোসেফ মাউরের বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে লিমনকে হত্যার সঠিক কারণ জানা যাবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ট্যাম্পা ক্যাম্পাসের কাছেই লেক ফরেস্ট কমিউনিটির একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে আবুঘারবিয়াহকে হেফাজতে নেওয়া হয়। খুনের পাশাপাশি তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, আলামত নষ্ট করা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে মৃত্যুর খবর না জানানোর অভিযোগও করা হয়েছে।

লিমন ও বৃষ্টি দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল সবশেষ ট্যাম্পা এলাকায় তাদের দেখা গিয়েছিল।

লিমনের পরিবার বলছে, পরিবেশ বিজ্ঞানে এআইয়ের ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন লিমন। চলতি সপ্তাহেই তার ডক্টরাল থিসিস উপস্থাপনের কথা ছিল।

আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com