শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধভাবে মজুত করা ৩ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ধলা ইউনিয়নের কাওয়াখালী বাজারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে তৈল ব্যবসায়ী কামাল মিয়ার দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানে অবৈধভাবে মজুত রাখা ৩,৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী কামাল মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে তাড়াইল থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, জব্দ করা ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের অবৈধ মজুত ও কারসাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com