রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের আগের পরিকল্পিত পাকিস্তান সফরের সূচি বাতিল করেছেন। ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় অংশ নিতে তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ফক্স নিউজকে মার্কিন প্রতিনিধিদের ওই পরিকল্পিত সফরসূচি বাতিল হওয়ার কথা জানিয়েছেন।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে উইটকফ ও কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তান ত্যাগ করার পর ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলের সফরসূচি বাতিল করেন।

আরাকচি ও ইরানি প্রতিনিধি দল শনিবার দিনভর ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের রেড লাইনগুলো কী আর কোথায় তেহরানের আপস করার সুযোগ আছে, তা নিয়ে বিস্তারিত আলাপ করেন।

পাকিস্তানি কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, তারা এখনও আশাবাদী। তারা ইরানের অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনেছেন আর কিছু ক্ষেত্রে তেহরানের নমনীয় হওয়ায় লক্ষণ দেখেছেন।

এখন ইরানিরা তাদের যা বলেছে সে বিষয়ে পাকিস্তানিরা যদি আমেরিকানদের বোঝাতে সক্ষম হয় তাহলে দুইপক্ষের মধ্যে শান্তি আলোচনা যোগ দিতে ইরানের প্রতিনিধিদল আবার পাকিস্তানের ফিরে যেতে পারে বলে আশা করছেন পাকিস্তানি কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com