মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
তাড়াইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ এর ব্যানারে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, তানিম বিল্লাহ, ইসমাঈল সিরাজী, জুটন মড়ল, আজহারুল,কবির আহম্মেদ, জাকির হোসেন খেলন, ফয়সাল আহম্মেদ, মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক সাইমন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক হৃদয় আহম্মেদ, যুগ্ম আহবায়ক সুমন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আলোচনাসভায় বক্তারা অভিযোগের সুরে বলেন, কোনও এক অজ্ঞাত কারনে তাড়াইল উপজেলায় ১৮বছর যাবত ছাত্রলীগের কোনও কমিটি দেয়া হচ্ছেনা। যত দ্রুত সম্ভব একটি পুর্নাঙ্গ কমিটি উপহার দিয়ে গনতন্ত্রের মানষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এর আগে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভায় মিলিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com