সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল ও কলেজ প্রাঙ্গনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগ এর সভাপতি  মোঃ শরিফুল ইসলাম, যুবলীগ এর সাবেক সভাপতি এম এ হালিম, পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারেছ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ,সাবেক শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম  ও উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমূখ।
এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের জীবনী ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে মাদ্রাসা শিক্ষার্থী ও হাজার হাজার সাধারণ মানুষ নিয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী তার পিতা সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com