কিশোরগঞ্জের তাড়াইলে মহামারি করোনা প্রতিরোধে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে (কোভিড-১৯) এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে টিকাদানের কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান, উপজেলার ২১ টি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১২থেকে ১৮ বছরের মোট ৯হাজার ২০৪জন শিক্ষার্থীদের মাঝে আমরা শনিবার (৮জানুয়ারি) থেকে টিকাদান শুরু করেছি।
তা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সকল শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় ভিত্তিক পর্যায়ক্রমে টিকাদান সম্পন্ন করবো। এর মধ্যে শনিবার তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩৩ জন ছাত্র এবং ৩৪৫ জন ছাত্রীসহ মোট ৬৭৮জন টিকা নিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ইউএসএ’র তৈরি ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে। কোনও শিক্ষার্থী যেন বাদ না পড়ে সেটা খেয়াল রাখার জন্য স্বস্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানান। এছাড়াও নিয়মিতভাবে ১৮ উর্ধ্ব সকল জনসাধারণকে ১ম,২য় এবং বুষ্টার ডোজের টিকা দেয়া হচ্ছে।