মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে বোরোর চারা রোপণে ব্যস্ত কৃষক 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
তাড়াইলে বোরোর চারা রোপণে ব্যস্ত কৃষক 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাত ইউনিয়নের কৃষকরা সকালের শীত উপেক্ষা করে সন্ধ্যা অবধি বোরো ধানের জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে দেখা যায়, কৃষকদের মধ্যে কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন, কেউবা মই দিচ্ছে আবার কেউ কেউ চারা রোপণ কাজে ব্যস্ত। কেউ জমির আইলে কোদাল দিয়ে কাজ করছে কিংবা জৈব সার বিতরণ কাজে ব্যস্ত। কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ কিংবা পাম্পের বা শ্যালো মেশিনের জন্য ঘর তৈরি করছেন। আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুসাঙ্গিক কাজ শেষ করে কেউবা বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন ক্ষেতে। চারা রোপণের প্রতিটি কাজ ঠিকমতো করলেও মনে শান্তি নেই কৃষকদের। সবার মনেই রয়েছে হতাশা। ধানের ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের।

তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় নয় হাজার ৫৪৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তাড়াইল উপজেলা সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান, ধলা ইউনিয়নের কৃষক আবু বকর মিয়া বলেন, কিছুদিন ধরে ধানের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে আমাদের। তাই ধান চাষাবাদ করে আমরা সব সময় হতাশার মধ্যেই থাকি। আবার মাঝেমধ্যে আশায় বুকও বাঁধি, না জানি কখন ধানের দাম বেড়ে যায়।

দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের আবদুর রউফ মিয়া জানান, ধানের ন্যায্য দাম পায়না আমরা। তাই আমরা এবার বোরো ধান লাগানো কমিয়ে দিয়েছি। আগে যখন ধানের দাম পেতাম তখন আমরা ১০ একর থেকে ২০ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করতাম। এখন আমরা শুধু সারা বছরের ভাতের জন্য যে চাল প্রয়োজন সেই পরিমাণ জমিতে বোরো ধানের চাষাবাদ করছি। তারা আরো জানান, বোরো ধান লাগাতে দিন-রাত পরিশ্রম করতে হয়। এছাড়া বোরো আবাদে খরচও বেশি হয়। বোরো ধান লাগানোর পর থেকে তিন-চার দিন পর পর সেচ দিতে হয়। তারপরও যদি ন্যায্য দাম না পাই তবে লোকসানের মুখে পড়তে হবে আমাদের। তাই সরকারের কাছে আমাদের আবেদন বোরো আবাদে যেন আমাদের ভর্তুকি দেওয়া হয়।

তাড়াইল উপজেলা কৃষিকর্মকর্তা আশরাফুল আলম বলেন, উপজেলায় সপ্তাহখানিক ধরে বোরো ধান রোপণ শুরু হয়েছে। খুব শিগগিরই বোরো ধান রোপণ শেষ হবে এবং আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com