কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার সকল ইউনিয়নে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদরের যশোদল, কড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের দরিদ্র ও শীতার্তদের প্রায় ৬শ মানুষের মাঝে প্রথম দিন এসব কম্বল বিতরণ করেন।
প্রথম দিনে যশোদল ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণের শুভ সূচনা করেন। এসময় কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শফিকুল হক (বাবুল হাজী), সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নেও স্থানীয় আওয়ামী লীগের উপস্থিতিতে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু দুটি উপজেলায় শীতার্তদের মাঝে এসব কম্বল করবেন।