সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার (০২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, আগামী ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস পাওয়া গিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাসংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্তের কারণে ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস মেলে।

এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থগিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে অধিক প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষারও তারিখ ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাপ করে জানা যায়, জানুয়ারি মাসের পুরো সময়টাই মূলত শিক্ষার্থী ভর্তি ও বই বিতরণের কাজে চলে যায়। কিন্তু এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় অনেক কাজেই বিলম্বিত হচ্ছে।

তবে ফেব্রুয়ারির ৬ তারিখের পর অনেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি চান প্রতিষ্ঠান প্রধানরা। একই সঙ্গে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্বল্পপরিসরে ক্লাস শুরুরও দাবি জানান অভিভাবকদের অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com