টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের সঙ্গে সময়টা ভালো কাটেনি ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভূগছে টাইগাররা।
প্রিন্সের পদত্যাগের বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান প্রিন্স। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি। এ বিষয়ে অবশ্য আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।