সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

৮ বিভাগে বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
৮ বিভাগে বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলে দেশের ৮ বিভাগেই ৮টি বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগকে আমরা ডিসেন্ট্রালাইজড করছি। প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল করে দিচ্ছি। জাপানের অর্থায়নে আটটি বিভাগের আটটি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। যেখানে এক্সরে মেশিন, সিটি স্ক্যান, এমআরআই মেশিন থাকবে। আবার আটটি বিভাগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলে আটটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা আরো অনেক হাসপাতাল করব। যেন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। যেভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। মানুষ যেন তারা বিভাগেই স্বাস্থ্য সেবা পায়। বিভাগীয় পর্যায়ে হাসপাতালগুলো চালু হলে ঢাকায় রোগীর চাপ কমে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফরিদ হোসেন মিয়া, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মু. সাইদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com