মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ২১ ফেব্রুয়ারি ছাড়া শহীদ মিনার পরিস্কার হয় না

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
তাড়াইলে ২১ ফেব্রুয়ারি ছাড়া শহীদ মিনার পরিস্কার হয় না

ভাষার জন্য ১৯৫২ সালে আন্দোলন করে রফিক, সালাম, বরকত জব্বারসহ বাংলার আরও অনেক নাম না-জানা বীর শহীদগণ।

প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসে নির্মিত হয়েছে শহীদ মিনার। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদে রয়েছে শহীদ মিনার। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলে উপজেলাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফরের কর্মকর্তারা এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি চলে গেলে শহীদ মিনারটি থাকে অযত্নে অবহেলায়।

সরেজমিনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদ মিনারটি ময়লা-আবর্জনায় ভর্তি। শহীদ মিনারের সামনে-পেছনে গাছের পাতা পড়ে স্তুপ হয়ে রয়েছে। শহীদ মিনারের রঙ ময়লায় মুছে গেছে। শহীদ মিনারের সামনের-পেছনের অংশের লোহার গেইটটি লড়বড়ে গেছে। অথচ উপজেলার সব কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এর আশপাশ দিয়ে চলাচল করেন। কিন্ত শহীদ মিনারটির এ অবস্থা কারও নজরে পড়ে না। কয়েকদিন পরই ২১শে ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে শহীদ মিনারটি আবারও পরিষ্কার-পরিছন্ন করে সাজানো হবে।

উপজেলার কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, উপজেলার গুরুত্বপূর্ণ এ শহীদ মিনারটি বছরের সবসময় পরিষ্কার-পরিছন্ন থাকা প্রয়োজন। বছরের একদিন স্মরণ করলেও সবসময় শহীদ মিনারটি পরিষ্কার-পরিছন্ন রাখা জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুুবনা শারমিন বলেন, শহীদ মিনারের সামনে-পেছনে গাছের পাতা পড়ে স্তুপ হয়ে থাকার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি অতিশীঘ্রই শহীদ মিনারটি পরিষ্কার-পরিছন্ন করার ব্যবস্থা করব। তিনি আরো বলেন, শহীদ মিনারটি সবসময় পরিষ্কার-পরিছন্ন রাখার ব্যবস্থা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com