‘‘পুষ্টি,মেধা,দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংসদ ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এ প্রদর্শনীর ভার্চুয়ালি ভাবে এ প্রদর্শনীর আনুষ্টানিক উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারীদের অংশগ্রহনে এ প্রদর্শনী আয়োজন করেন প্রানিসম্পদ অধিদপ্তরের প্রানিসম্পাদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের দেশি-বিদেশি গবাদি পশু, হাঁস, মুরগি,পাখি,কবুতর প্রদর্শনসহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাত করণ ও রোগ-বালাই সংক্রান্ত অবিহিতকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েছ, সমাজ সেবা অফিসার এহসানুল হক, ওসি তদন্ত মোঃ জয়নাল আবেদিন, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, শরিফুল ইসলাম বাচ্ছু, ডাঃ মো : আজিজুল হাকিম প্রমূখ।
এ সময় সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী,জন প্রতিনিধি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা