কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৬ ফেব্রয়ারী বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ বালুর মাঠে এলডিডিপির সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এর সম্মানিত সদস্য আবুল কালাম ভুঁইয়া, দৈনিক শতাব্দীর কন্ঠের তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন ও উপজেলার বিভিন্ন এলাকার খামার মালিক, নারী-শিশু ও সুধী ব্যক্তিবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম জানান,খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, খামারীদের উন্নতজাতের গবাদীপশু ও পাখি পালনে আগ্রহী করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করা এবং বাজারজাত করণ ব্যবস্থার লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বক্তব্যের শেষে অতিথিবৃন্দ প্রদর্শণীর মাঠে প্রতিটি ষ্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
প্রদর্শনীতে মোট ৪১টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী,কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়।