কিশোরগঞ্জের তাড়াইলে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান ।
এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা বি এন পি’র যুগ্ন আহবায়ক শরিফুল মাহমুদ শোয়েব, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক একে এস জামান সম্রাট, তাড়াইল -সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ।
অপরদিকে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে পুষ্পমাল্য অর্পণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মেদ, সহকারি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারি শিক্ষক মিজানুর রহমান।