মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আলম 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
তাড়াইলে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আলম 
করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ করে দেওয়ার আশঙ্কায় কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্রে মানুষের ঢল নেমেছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার সাতটি ইউনিয়নে নারী-পুরুষকে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। করোনার প্রথম ডোজ টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আলম। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও নিয়মতান্ত্রিকভাবে টিকা গ্রহণের জন্য সকলকে সচেতন করার পাশাপাশি স্বেচ্ছাসেবক দলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান জেলা প্রশাসক শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমাছ হোসেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জয়নাল আবেদীন সরকার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর পাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক শামীম আলম বলেন, করোনা প্রতিরোধে সঠিক সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে হবে। নিজের ও পরিবারকে করোনার সংক্রমণ থেকে নিরাপদে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com