সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত   

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত   
“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব” প্রতিপাদ্য নিয়ে হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com