মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে তিনদিনের ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে
তাড়াইলে তিনদিনের ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তিনদিনের ইসলাহী ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

জানা যায়, বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আয়োজিত তিনদিনের ইসলাহী ইজতেমা হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণের মাধ্যমে রবিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, ৪, ৫, ৬ মার্চ ২০২২, রোজ শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ শুক্রবার উদ্ভোধনী বয়ান ও জুুুমআর নামাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধিমূলক ইজতেমা শুরু হয়ে ৬ মার্চ রবিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে দেশবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এ মিলনমেলা।

উল্লেখ্য, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকার ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন।

তিন দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কুরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা। রবিবার ফজর নামাজের পর তাসবীহ-তাহলীল ও জিকির শেষে বাংলাদেশের আলোচিত বক্তা মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী এবং মাওলানা ইয়াহিয়া মাহমুদ আগত মুসল্লীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। সবশেষে ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন, শাইখুল ইসলাম ফরীদ উদ্দীন মাসঊদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com