কিশোরগঞ্জের তাড়াইলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ‘২০২২ শুরু হয়েছে।
শনিবার (১২মার্চ) দুপুর ১২টায় টুর্নামেন্টের উদ্ভোধন করেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল আলম চৌধুরী নিউটন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন ফুলমিয়া, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া।
আরো জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে লীগ পর্যায়ের এই ক্রিকেট খেলার ফাইনাল হবে আগামী ১৮ মার্চ। খেলায় মোট ১৪ টি টিম অংশ নিচ্ছে এবং প্রতিটি খেলা চলবে ১৪ ওভারে।শনিবার উদ্ভোধনী খেলায় ধ্রুবতারা এবং তাড়াইল ফার্মা নামে দুটি দল অংশ নেয়। রবিবার থেকে প্রতিদিন দুটি খেলা অনুষ্টিত হবে।
উপজেলার যুব-কিশোরদের স্বচ্ছ বিনোদন ও মানষিক বিকাশ উন্নয়নে খেলাধূলার বিকল্প নাই। তাই নিউ উদ্যোগেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা। তবে এই টুর্নামেন্টে সার্বিক সাহায্য ও সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র নিবাসী নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার।