সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে ফাতেমা-জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে ফাতেমা-জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল উত্তর পাড়া গ্রামে ফাতেমা-জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুরে মাওলানা রকুনুজ্জামান বেলালীর সভাপতিত্বে মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো: মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোনাহর আলী, পৌর মেয়র  মো: আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, সাহেদল ইউপি চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, আজহারুল ইসলাম রহিত, ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নের শাহেদল মৌজায় ৭৩ শতক জমিতে মনোরম পরিবেশে ফাতেমা-জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার যাত্রা শুরু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com