মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে জাতির পিতার জন্মদিন পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতির পিতার জন্মদিন পালিত
কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এবং একই সময়ে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্টিত হয়।
উক্ত আলোচনাসভায় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একাংশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া মোতাহার অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন।
উপজেলা পরিষদ মিলনায়তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.এনামুর রহমান চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার জীবনী নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মদ, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খন্দকার।
এর আগে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ সভাস্থলে মালিত হয়। আলোচনা শেষে দোয়া এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com