কিশোরগঞ্জের তাড়াইলে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলা বৃহস্পতিবার (১৭মার্চ) বেলা ১১ টায় উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় তার অনুপুস্থিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীনকে সাথে নিয়ে উক্ত মেলা উদ্ভোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট ফজলে এলাহী।
উপজেলার বিভিন্ন দপ্তর, সকল রাজনৈনিক নেতা ও ব্যাবসায়ী সহ মুক্তির উৎসব এবং সুবর্নজয়ন্তী মেলার বিগত ৯মার্চ প্রস্তুতিমূলক সভার রেজুলেশনের কপিসহ দাওয়াত দেয়া হয়েছে। ভুলেভরা ওই রেজুলেশন প্রশাসনের ওদাসীনতা ও দ্বায়িত্বে অবহেলার পরিচয় বহন করছে বলে এলাকার বিশিষ্ট নাগরিকগন মনে করেন। ওই রেজুলেশনে মৃত বাক্তিদের নামসহ বিভিন্ন রাজনৈনিক ব্যাক্তিবর্গের পদ-পদবিবিহীন নেতাদের বিভিন্ন পদে সম্মানিত করা হয়েছে। যা সমপদে আসীন নেতাদের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
উপজেলার দিগদাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান উদ্দিন ভূঁইয়া বিগত কয়েক বছর আগে মারা গেলেও প্রস্তুতিমূলক সভায় মৃত ব্যাক্তিকে উপস্থিত দেখানো হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার হলেও রেজুলেশনে আহবায়ক হিসেবে উপস্থিত দেখানো হয় সাইফ উদ্দিন কাজলকে। একই প্রেস ক্লাবের সভাপতি দেখানো হয়ছে দুইজন গনমাধ্যমকর্মীকে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন উপজেলা জাতীয় পার্টির যুব সংহতির সভাপতি হলেও রেজুলেশনে দেখানো হয়েছে শাহ আলম সিদ্দিকীকে। স্থানীয় সাংসদ জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু মানবকল্যান ফাউন্ডেশন থাকলেও রেজুলেশনে লেখা হয়েছে সমিতি। এ নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চাপা উত্তেজনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন কোভিডে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে থাকায় তার বক্তব্য না পাওয়ায় মেলার দ্বায়িত্বে থাকা যুব উন্নয়ন কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।স্থানীয় সুশীল সমাজের ধারনা প্রশাসনের উদাসীনতা এবং দ্বায়িত্বে অবহেলাই একমাত্র কারন।