কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সূর্বণজয়ন্তী মেলা-২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
এ উপলক্ষে রোববার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সূর্বণজয়ন্তী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, ডাঃ তানভীর আহমেদ জিকো,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, ওসি তদন্ত মোঃ জয়নাল আবেদিন প্রমূখ।