মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
তাড়াইলে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের তাড়াইলে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য ওরিয়েন্টেশন ও জনসচেতনামূলক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ১১টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডেমিয়েন ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান। উপজেলা ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রক ইনচার্জ স্বপন কুমার দত্তের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা আনন্দ মোহন গোষ্মামী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মঞ্জুরুল মুকিত।
আনন্দ মমোহন গোষ্মামী জানান, দুই সপ্তাহের বেশি কাশি থাকলে যক্ষ্মার লক্ষণ দেখা দেয় তাই দেরি না করে সমাজের সকল শ্রেণির লোকদের জন্য বিনামূল্যে পরীক্ষা এবং ঔষধ প্রাপ্তির জন্য ডেমিয়েন ফাউন্ডশন সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া ম্যালেরিয়া, এইচআইভি এবং কুষ্ঠ রোগের চিকিৎসাও ডেমিয়েন ফাউন্ডেশনে বিনামূল্যে দেয়া হয়। সরকারের এইসব সেবাসমূহ সকলকে অবহিত করার জন্যই এই অরিয়েন্টেশন সভা।
উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগন স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com