সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শরীরচর্চা পদর্শনী

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শরীরচর্চা পদর্শনী
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ মার্চের প্রথম প্রহরে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে স্থানীয় প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অংগ সংগঠন, পৌরসভা, মডেল প্রেসক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, উপজেলা গ্রাম পুলিশসহ সরকারী-বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ,আনসার-ভিডিপি,কলেজ,স্কুল বয়েজ স্কাউট,গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা পরিষদ হোসেনপুর-২ সদস্য ও পাকুন্দিয়া অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মো: মাসুদ আলম, কেন্দ্রিয় নেতা আনোয়ারুল কবির প্রমূখ।
পরে বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে সুধী,সমৃদ্ধ,ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শীর্ষক আলোচনা অনুষ্ঠান, ও বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতির কামনা করে বিশেষ মোনাজত এবং প্রর্থানা ও হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন বিকেল ৩টায় মহিলাদের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান, বিকেল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগী শেষে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছেন হোসেনপুর প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com