মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৭মার্চ) বিকাল সাড়ে ৩টায় জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের ভাষ্কর্য-৭১ এর বালুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ-৩(তাড়াইল-করিমগঞ্জ) এলাকার সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু’র রাজনৈতিক সমন্বয়কারী বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।
আলোচনাসভার উদ্ভোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন,যুগ্ম আহবায়ক ও ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন,দামিহা ইউপি’র সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার,হুমায়ুন কবির ভূঁইয়া,জাওয়ার ইউপি’র চেয়ারম্যান ইমদাদুল হক রতন,দিগদাইড় ইউপি’র চেয়ারম্যান আসাদ ভূঁইয়া,রাউতি ইউপি’র সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েল,ধলা ইউপি’র সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন,তাড়াইল-সাচাইল সদর ইউপি’র চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ,সদর ইউপি’র জাতীয় পার্টির সভাপতি সাইদুর রহমান।
উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাজু সিকদারের সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকি,উপজেলা জ্তীয় যুব সংহতির আহবায়ক আশরাফুল আলম রুবেল।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি,জাতীয় ছাত্র সমাজ,জাতীয় যুব সংহতি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সরক প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com