সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে খাবার পানির তীব্র সংকট; বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত রোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে খাবার পানির তীব্র সংকট ; বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত রোগ
চৈত্রের প্রচন্ড খরতাপ ও ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুরে বেশির ভাগ নলকুপেই পানি উঠছেনা। ফলে বিশুদ্ধ খাবার পানির সংকটে প্রত্যন্ত গ্রাম-গঞ্জের সাধারন মানুষ চরম বিপাকে পড়েছেন। তাছাড়া, সাব-মার্সেবল পাম্পসহ অন্যান্য বৈদ্যুতিক মোটরও জ্বলে যাওয়ায় সেচ সংশ্লিষ্ট কৃষক ও সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
জানা যায়, গত কয়েক দিনে বিশুদ্ধ খাবার পানির সংকটে প্রত্যন্ত অঞ্চলের প্রায় অর্ধ-শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়া ও পানি বাহিত রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারি,বেসরকারি ও ব্যাক্তি উদ্যোগে প্রায় ২০ হাজার নলকুপ থাকলেও গভীর নলকুপ ছাড়া বেশির ভাগ নলকুপেই পানি উঠছেনা। এতে কেউ কেউ বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে ফিটকিরি ও পানি শোধন ট্যাবলেট দিয়ে পরিবারের খাবার পানির চাহিদা পূরণ করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, প্রতি বছর চৈত্র মাসে ভূ-গর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় গভীর নলকুপ দিয়ে পানি উঠলেও অগভীর ও সাধারন নলকুপ গুলো থেকে পানি উঠছেনা। তাই চলমান পরিস্থিতিতে পানির প্রবাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক মোটর গুলো নিচে স্থাপনের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com