মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলের বোয়ালিয়া বিলের সাবলীজ ওয়ালারা মাটি বিক্রি করছে 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
তাড়াইলের বোয়ালিয়া বিলের সাবলীজ ওয়ালারা মাটি বিক্রি করছে 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের বোয়ালিয়া বিল থেকে ভেকো দ্বারা  মাটি কেটে বিক্রি করছে সাবলীজ ওয়ালারা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সেকান্দর নগর গ্রামের মৃত উমর আলীর ছেলে জিলু মিয়া। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ তাড়াইল বরাবর।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালিয়া বিল জলমহালটি উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর মৌজায় অবস্থিত। জলমহালটির আয়তন ২৭ একর ৮৫ শতাংশ। জলমহালটিকে ৬ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা গ্রহণ করেছে গজারিয়া পূর্ব পাড়া মৎস্যজীবি সমবায় সমিতি। অথচ গজারিয়া মৎস্যজীবি সমবায় সমিতিটি বোয়ালিয়া বিল জলমহাল থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এত দূর থেকে মাছের অভয়াশ্রম তৈরি কিংবা সারা বছর সংরক্ষণ করিয়া মাছ চাষ করা বাস্তবিকই  সম্ভব নয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গজারিয়া পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষ থেকে অলিখিত সাবলিজ দিয়াছে উপজেলার ধলা ইউনিয়নের উত্তর সেকান্দরনগর গ্রামের তাজুল মিয়া, সাইকুল মিয়া, বাদল মিয়া, রেহান মিয়া, পাভেল মিয়া, উজ্জল মিয়া, আবদুল হক মিয়া, আতাহাদ মিয়া, মোস্তাহাব মিয়া ও সিরাজ মিয়া গংদেরকে। সাবলিজওয়ালাগণ বোয়ালিয়া বিল জলমহালটি শুকিয়ে বোরো ধান রোপন করিয়াছে। এতে করে বিলের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে। বিগত বছরেও তাজুল গংরা জলমহালটিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে খাস কালেকশনে এনে বিলটি শুকিয়ে বোরো ধান রোপন করিয়াছিল।

জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন কারী জিলু মিয়া বোয়ালিয়া বিল জলমহালটি সরেজমিনে তদন্ত করে বিলের অস্তিত্ব রক্ষার স্বার্থে আইনানুগ ব্যাবস্হা গ্রহণ করার জন্য সদয় আবেদন জানিয়েছেন সরকারের কাছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com