মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে প্রতিবন্ধী ভিক্ষুক পাননি প্রধানমন্ত্রীর উপহারের ঘর 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের শারীরিক  প্রতিবন্ধী ভিক্ষুক তৈয়ব আলীর (৬২) কপালে আজো জুটেনি প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিবশতবর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন ঘোষণা থাকলেও প্রতিবন্ধী ভিক্ষুক তৈয়ব আলী আজো পাননি প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

জানা গেছে, উপজেলার ধলা ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক তৈয়ব আলী। পাঁচ সদস্যের পরিবার নিয়ে অন্যের রান্না ঘরে জীবনযাপন করছেন তিনি। নিজের কোনো জায়গা-জমি না থাকলেও মায়ের নামে রয়েছে আধা শতক জমি। কিন্তু অর্থাভাবে ঘর তৈরি করতে পারছেন না। হাটু দিয়ে ভর করে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভিক্ষা করেন তিনি।

শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক তৈয়ব আলীর সাথে কথা হলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভিক্ষা করে পাঁচ সদস্যের সংসারের গ্লানি টানতে হচ্ছে আমার। আমার কোনো জায়গা-জমি বা ঘর নাই। অন্যের বাড়ির রান্না ঘরে থাকি। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেও একটা ঘর মিলেনি।

উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম জিনুক বলেন, আশ্রায়ন প্রকল্পের তালিকাটি হয়েছে সাবেক ইউপি চেয়ারম্যানের সময়ে। ওই তালিকায় যদি ভিক্ষুক তৈয়ব আলীর নাম না থাকে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমি চেয়ারম্যান হওয়ার পর নতুন করে কোনো আশ্রায়ন প্রকল্পের তালিকা হয়নি। আমার মাধ্যমে নতুন করে আবার যখন তালিকা করা হবে তখন ভিক্ষুক তৈয়ব আলীর বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com