কিশোরগঞ্জ হোসেনপুরে উৎসবমূখর পরিবেশে বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) হোসেনপুর উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন কবির, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম, পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাইরুম, সেচ্ছাসেবলীগ নেতা হাকিম তানিমসহ সাংবাদিক, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বসছে বৈশাখী মেলা।