মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু 
কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রাপাতে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার রাত আনুমানিক ৩টার দিকে বৃষ্টির আভাস পেয়ে বাড়ির সামনে ধান শুকানোর খলাতে যায় মা ও মেয়ে ধান গুছানোর জন্য। এমতাবস্হায় কাল বৈশাখীর আকস্মিক বজ্রপাতে মুজিবুর রহমানের স্ত্রী আছমা আকতার (৫৬)  এবং মেয়ে তিন সন্তানের জননী ইয়াসমিন আকতার (৩৮) নিহত হয়।
জানা যায়, মেয়ে আছমা আকতার উপজেলার পার্শ্ববর্তী দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের নূরুল আমিনের স্ত্রী। তিনি স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হন।
স্বজনরা জানান, বোরো ধান খেত থেকে কেটে মাড়াই করার পর বাড়ির পাশেই খলাতে রাখা হয় শুকানোর জন্য। মা আছমা আকতার সেহেরির সময় বৃষ্টির আভাস দেখে মেয়ে এবং নিজ স্বামী মুজিবুর রহমানকে নিয়ে ধানের খলাতে যায় ধান গুছানোর জন্য। আচমকা বজ্রপাতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
মুজিবুর রহমানের ডাক চিৎকারে আশেপাশের ধানের খলা থেকে লোকজন এসে মা-মেয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কোনও অভিযোগ না থাকায় নিহত মা-মেয়ের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com