মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ইউনিয়ন যুবলীগ সভাপতির ইন্তেকাল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
তাড়াইলে ইউনিয়ন যুবলীগ সভাপতির ইন্তেকাল

কিশোরগঞ্জের তাড়াইলে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, উপজেলার ৪ নং জাওয়ার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম স্বপন অসুস্থতাজনিত কারণে শুক্রবার (১৩ মে) রাত ১০টায় পশ্চিম জাওয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবারব (১৪ মে) জহুরের নামাজের পর  জাওয়ার পুরান বাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পশ্চিম জাওয়ার কবর স্হানে তাকে দাফন করা হয়। উক্ত জানাযা  নামাজে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com