মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম,  পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ প্রমুখ।
প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য সোহরাব উদ্দিন মড়ল ২ লক্ষ টাকা, সেলিম আহমেদ ২ লক্ষ টাকা, ওবায়দুল হক ১ লক্ষ টাকা, মোমেন মিয়া ১ লক্ষ টাকা, মামুন মিয়া ৫০ হাজার টাকা এবং হৈমন্তী হরিজন ৪০ হাজার টাকার অনুদানের চেক পেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com