সরেজমিনে দেখা গেছে, প্রায় ৯ হাত চওড়া বক্স কালভার্ট এর একপাশ দিয়ে খুব সতর্কতার সাথে চলাচল করছে যানবাহন। ব্যস্ত ওই সড়ক দিয়ে উপজেলার দামিহা ইউনিয়ন সহ পার্শবর্তী ইটনা ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ যাতায়াত করে।
এ ব্যাপারে কথা হলে দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ জানান, বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। কালভার্টটি দ্রুত মেরামত করে জনসাধারনের চলাচলের উপযোগী করার জন্য উপজেলা প্রকৌশলী কার্যালয়ে মৌখিকভাবে আবেদন করেছি।উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েকদিনের মধ্যেই ওই বক্স কালভার্টের উপড়ে আপাতত এডিপি’র রক্ষানাবেক্ষণের ফান্ড থেকে নতুন করে একটি পাটাতন দিয়ে যানবাহন চলাচলের ব্যাবস্থা করা হবে। তিনি আরও বলেন, মেয়াদ শেষ হওয়ায় এই কালভার্টটি ভেঙে যাচ্ছে। এই বক্স কালভার্টটি আমরা নতুন করে গড়ার লক্ষ্যে দরপত্রের মাধ্যমে কার্যক্রম করার জন্য উপড় মহলে চিঠি পাঠিয়েছি।