মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
তাড়াইলে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক
কিশোরগঞ্জের তাড়াইলে আবদুল কাদির (৪৩) নামে একজন রিকশা চালক ছেলে সোহেল মিয়ার (২২) হাতে খুন হয়েছেন।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামে বুধবার (৮ জুন) রাত ১টার সময় ছেলে সোহেল মিয়া তার বৌয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে  ঝগড়া শুরু করে। ঐ সময় বাবা আবদুল কাদির ঝগড়া থামাতে গেলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে ছেলে সোহেল মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে বাবার শরীরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহত আবদুল কাদিরকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে ধারালো দাসহ আটক করে থানায় নিয়ে আসেন। নিহত আবদুল কাদিরের লাশ জেলা আধুনিক সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ জেলার এএসপি (করিমগঞ্জ) সার্কেল ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিষয়ের ঝগড়া নিয়ে ছেলে সোহেল মিয়া বাবা আবদুল কাদিরকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি হত্যাকাণ্ড মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com