মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে টানা বর্ষণে বাসা বাড়িতে পানি দূর্ভোগ চরমে। 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে টানা বর্ষণে বাসা বাড়িতে পানি দূর্ভোগ চরমে। 
কিশোরগঞ্জের হোসেনপুরে টানা ভারী বর্ষণে নিম্নাঞ্জলে  প্লাবিত হয়ে  বাসা বাড়িতে পানি উঠেছে।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আউস ধানের জমি ও মাছের ঘের তলিয়ে গেছে। পুকুর ও ফিসারীর পাড় ভেঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ পানির সাথে ভেসে গেছে। এছাড়াও অতি বৃষ্টির কারণে আমন ধানের বীজতলা ও সবজির ক্ষেত তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন ও জলাবদ্ধতা।
পৌর এলাকায় অপরিকল্পিত ভাবে বাসা বাড়ি নির্মাণ করার কারণে পানি সরানো দূরহ হয়ে পড়েছে। ফলে জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। কয়েক দিনের টানা বর্ষনে নিম্ন আয়ের মানুষ কাজের সন্ধানে ঘর হতে বের হতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন জানান, পৌর কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে মনগড়াভাবে বিভিন্ন স্থানে বাসা বাড়ি নির্মাণ করায় জলাবদ্ধার সৃষ্টি হয়ে হঠাৎ পানি আটকে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com