মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বন্যার কবলে তাড়াইলবাসী, ভোগান্তিতে সর্বস্তরের মানুষ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
বন্যার কবলে তাড়াইলবাসী ভোগান্তিতে সর্বস্তরের মানুষ

লাগাতার ভারী বর্ষণ ও নদ-নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার কবলে পড়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মানুষজন। বসতভিটা ছেড়ে অনেক পরিবার নৌকা ও বাঁশের মাঁচায় আশ্রয় নিয়ে দিন পার করছেন। পানির তোড়ে ঘরবাড়ি ভেসে যাওয়ার আতঙ্কে অনেকেই ঘর-বাড়ি ভেঙে নিয়ে উঁচু স্থানে তুলে রাখছেন।

তাড়াইল উপজেলার তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের প্রায় সবকটি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। অনেকের বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় রান্না করে খেতে পারছেন না তারা। শুকনো খাবার ও বিশুদ্ধ পনির সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। নিজেদের পাশাপাশি গবাদি পশুরও খাদ্য সংকট নিয়ে বিপাকে পড়েছেন তারা। পানি বৃদ্ধির ফলে এসব এলাকার অনেক পরিবারই তাদের গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজ, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কওমী ও আলিয়া মাদরাসা সমূহ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে পাঠদান।

উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের ইউনিয়নের প্রায় সবকটি গ্রামের পরিবার পানিবন্দি রয়েছে। পানি বৃদ্ধির ফলে পাঁচদিন থেকে বসতভিটা ছেড়ে অন্যাত্র আশ্রয় নিয়েছে মানুষজন। ঘরে না থাকতে পারায় অনেক পরিবার বর্তমানে নৌকায় অবস্থান করছে। তারা চুলা জ্বালাতে পারছেন না। এসব জনপ্রতিনিধিগণ আরো বলেন, মানুষজন দুর্ভোগ ও সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন। এখনো সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা তারা পায় নাই।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুুুবনা শারমিন বলেন, লাগাতার ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে উপজেলার প্রায় সবকটি গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটররিং টিম গঠন করা হচ্ছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com