মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে বানভাসি মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
তাড়াইলে বানভাসি মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ 

কিশোরগঞ্জের তাড়াইলে সৃষ্ট বন্যায় বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার দিগদাইড়, দামিহা, রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ পঞ্চাশটি পরিবারের মাঝে ১ব্যাগ করে ত্রান বিতরন করা হয়। প্রতি ব্যাগে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, হাফ লিটার সয়াবিন তেল। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনসমূহের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হুসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ  জেলা শাখার সভাপতি আবরারুল হক, অর্থ ও কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, ইসলামি ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ  প্রমুখ নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com