মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে বন্যার্তদের মাঝে আওয়ামী যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
তাড়াইলে বন্যার্তদের মাঝে আওয়ামী যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলার সভাপতি রাশেদ জাহাঙ্গীর পল্লবের সার্বিক সহযোগীতায় দামিহা ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্রতিটা প্যাকেটে ছিল চাল, ডাল, পেঁয়াজ, লবন, তেল। 
উক্ত খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী,
শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলার সভাপতি রাশেদ জাহাঙ্গীর পল্লবসহ উপজেলা ও ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মী বৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com