কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জেরে খাইরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
গত ১ জুলাই শুক্রবার বিকাল ৫.৩০টার দিকে উপজেলার চর জামাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত খাইরুল উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের চর জামাইল গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালের ভর্তি করেছেন।
জানা যায়, উপজেলার চরজামাইল গ্রামের খাইরুল ইসলামের পরিবারের সাথে একই গ্রামের রাসেল মিয়া ও হেলাল মিয়াদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। খাইরুল মিয়া তাদের দখলকৃত জমিতে কাজ করার সময় রাসেল মিয়া (২৩) ও হেলাল মিয়া ৫৪) সহ অজ্ঞাত কয়েকজন গিয়ে তাকে পিটিয়ে আহত করে ও হত্যার হুমকি দেয়। পরে জনগন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
আহত খাইরুল জানান, ‘আমাদের দখলকৃত জমিতে কাজ করার সময় তারা এসে আমাকে প্রচন্ড মারধর করে৷ পরে আমি চিৎকার দিলে লোকজন এসে আমাকে উদ্ধার করে।’
এ ঘটনায় খাইরুল বাদী হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। হোসেনপুর থানা এস আই মাহবুব রহমান ঘটনারস্থল পরিদর্শন করেন।