মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে নয় বছরের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
তাড়াইলে নয় বছরের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার এলএসএসডি রোডে মাদরাসায় দ্বিতীয় শ্রেণী পড়ুয়া দিনা আকতার (৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে দিনা আকতারকে ঘরের বারান্দার বাঁশের সাথে  ঝুলন্ত দেখে কান্নাকাটি করতে থাকেন নিহতের ছোট ভাই। ছোট বাচ্চার কান্না শুনে আশপাশের লোকজন এসে দিনাকে গলায় রশি অবস্থায়  বারান্দায় ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ পরিবারের লোকজনের সহযোগিতায় ঝুলন্ত অবস্থায় দিনার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানা সূত্রে জানা গেছে, উপজেলা তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের ফকির পাড়ার রুবেল মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে এলএসডি রোডের দ্বীন ইসলাম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো আজো নিহতের মা-বাবা জীবিকার তাগিদে সকালে বাসা থেকে বের হয়ে যান। 
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলা সদর বাজার এলএসএসডি রোডে মাদরাসায় দ্বিতীয় শ্রেণী পড়ুয়া দিনা আকতার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, যদি নিহতের পরিবারের কোনো অভিযোগ না পাওয়া যায় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com