মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

কিশোরগঞ্জের হোসেনপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ মৌজার বাবুর হাট এলাকায় আশ্রয়ন প্রকল্পের ৩টি ঘর পরিদর্শন করেন। উপকারভোগী স্বপন মিয়া, রিপন ও আলালের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম তারেক নেওয়াজ, সিদলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান  মো: ইকবাল হোসেন ফকির প্রমুখ।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সিদলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com