মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ৩ দিনের কৃষি মেলা শুরু 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
তাড়াইলে ৩ দিনের কৃষি মেলা শুরু 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের তাড়াইলের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনের কৃষি মেলা ২০২২ শুরু হয়েছে। 

শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪ টায়  উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কৃষি মেলা ২০২২ চলছে।
উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণি-পেশার মানুষ।
কৃষি মেলা ২০২২ উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফল, ফুল ও বীজের ৯ টি স্টল রয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com