কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন (৫৮) নিজ কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২আগষ্ট) রাত ৮ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের গাওরাইল মুন্নাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন ৭ নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম আলম শোকবার্তা দিয়েছেন। তিনি মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
.
বুধবার দুপুরের নামাজের পর নিজ গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।