মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে ছবিসহ ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে ছবিসহ ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হোসেনপুর সরকারী কলেজ হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম ও করিমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফরিদ উদ্দিন।
এতে ১৫ জন সুপারভাইজার ও ৭০ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা নির্বাচন অফিস জানায়, ২৪ আগষ্ট থেকে ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। নির্ধারিত কেন্দ্রে ছবি তোলা হবে ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।
.
উল্লেখ্য উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় বিদ্যমান ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫ শত ৩৯ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com