মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার  বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার সাক্ষী কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নব নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর- কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর  সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাবেক সফল সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশআরা,  হোসেনপুর ডিগ্রি কলেজ এর অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাবেক প্রধান  শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ, সাঈদুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম  প্রমূখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ রাফিউল ইসলাম।
সুত্র মতে, ১৯৭১ সালের ১৬ আগস্ট দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় দেড় শতাধিক নারী-পুরুষকে হত্যা করে ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িঘাট এলাকায় ফেলে রাখে। এ সময় গণহত্যার শিকার হন হোসেনপুর বাজারের ব্যবসায়ী মধুসূদন সরকার, ছাত্র সত্যেন্দ্রনাথ মোদক, ব্যবসায়ী মনিন্দ্র চন্দ্র সাহা, সাহেবের চর গ্রামের হেলাল উদ্দিনসহ নাম না জানা আরও অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com