মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে ব্রহ্মপুত্র পাড়ে কাশফুলের চোখ ধাঁধানো রুপ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে ব্রম্মপুত্র পাড়ে কাশফুলের চোখ ধাঁধানো রুপ
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার স্বগর্জনে বয়ে চলা ব্রম্মপুত্র নদের উপর ব্রিজ সংলগ্ন কাশবনের কথায় বলছি।
শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং কাশফুলের শুভ্রতা। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ব্রীজ সংলগ্ন এলাকায় কাশবনে দেখা মিলে ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণীদের বিচরণ।পাশাপাশি বহু দুরান্ত থেকে প্রতিদিন ভীড় জমাচ্ছে নানা বয়সী পর্যটক।
প্রকৃতিতে যখন শরৎকাল আসে; তখন কাশফুলই জানিয়ে দেয় এর আগমনী বার্তা। এ ঋতুতে পালকের মতো নরম তুলতুলে এবং ধবধবে সাদা রঙের কাশফুল ফোঁটে। বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তুলোর মত মেঘের সাথে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়। তাই নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে; তখন মনে হয় এক ঝাঁক আকাশ থেকে নেমে আসা জ্যোৎস্নার শুভ্রতা যেন মনমোহিনী নৃত্যে মাতাল।
শরৎ যেমন প্রকৃতিতে ছড়িয়ে দেয় আনন্দ আমেজ তেমনই কবি মনে জাগ্রত করে রোমাঞ্চকর শুভ্রতা। কবি কাজী নজরুল ইসলামের কবিতায়, ‘কাশফুল মনে সাদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি।
এমন মাধুর্য্যময়ী রূপ বৈচিত্র্য কার না ভালো লাগে, নয়নাভিরাম কাশফুলিও সৌন্দর্য্য ছুঁতে প্রতিদিন ছুটে আসে হোসেনপুর ব্রহ্মপুত্র ব্রীজের নীচে অসংখ্য দর্শনার্থী।
সরেজমিনে দেখা যায়- মুষ্টিমেয় মানুষের নোংরা আচরণে কলুষিত হচ্ছে মধুময়ী পরিবেশ। আগত দর্শনার্থীদেরকে ফেলছেন বিপাকে, হাতিয়ে নিচ্ছেন টাকা পয়সা বা অন্যান্য বস্তুু। জানা যায়- কিছু তরুণ তরুণীরা সুযোগ বুঝে জড়িয়ে পরছেন অশ্লীলতায়।
টানটান দুপুরে কিছু বখাটে মাদকাসক্ত ছেলেদের আনাগোনা লক্ষ্য করা যায়। সব মিলিয়ে অপার সৌন্দর্যের লীলা ক্ষেত্র উক্ত স্থানটি থাকলেও নেই ভ্রমণের পুরোপুরি  অনুকূল পরিবেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com